তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল শহরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি।।নড়াইল-২ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখার ৩১দফার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইল শহরে লিফলেট বিতরণ ধানের শীষের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ’র নেতৃত্বে নড়াইল শহরে এ লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃফরিদ হোসেন বিশ্বাস,জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবির হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।#





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































